চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ নিহত


চাটমোহর প্রতিনিধিঃ
চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম রোজিনা খাতুন (২৮)। তিনি চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামের আব্দুল ছালামের স্ত্রী।

জানা গেছে,নিহত রোজিনা রোববার (২১ জানুয়ারি) বিকালে সাড়ে ৪টার দিকে বাড়ির সঙ্গে তাদের চায়ের দোকান পরিষ্কার করছিলেন।এসময় পানি ছিটিয়ে ঝাড় দিচ্ছিলেন রোজিনা। এমনাবস্থায় হাতে থাকা ঝাড়ুটি দোকানের মধ্যে ঝুলে পড়া একটি তারে গিয়ে লাগলে তিনি বিদ্যুতায়িত হন।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল আতিক বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।