পাবনা প্রতিনিধিঃ
২১ জানুয়ারি পাবনা বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন কে ঘিরে পাবনায় বিরাজ করছে টানটান উত্তেজনা। কে হচ্ছেন সভাপতি/ সাধারন সম্পাদক এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পাবনার আপামর ছাত্র সমাজের মাঝে।
বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার সম্মেলন সম্পন্ন করতে গতকাল শনিবার ২০ জানুয়ারি রাত আনুমানিক ১০ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সহ সভাপতি আব্দুল বাছেদ গালিব সহ বেশ কয়েক জন কেন্দ্রীয় নেতা পাবনা এসে পৌছান। এ সময় তাদের বরন করে নিতে পাবনা সার্কিট হাউজে জড়ো হয় পাবনার বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ।
সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা নিজেদের প্রার্থীতা ঘোষনা দিয়ে প্রচার প্রচারনা সম্পন্ন করেছেন।
এ বারের সম্মেলনে সম্ভাব্য পদপ্রার্থীদের মাঝে জেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক ও বুলবুল কলেজ শাখার সাবেক সভাপতি শিবলী সাদিক, জেলা শাখার সদস্য পাবিপ্রবি'র সাবেক আহবায়ক মিজানুর রহমান সবুজ, জেলা শাখার বর্তমান যুগ্ন সম্পাদক নাজিউর রহমান খান নাসিব,সদর থানা শাখার বর্তমান সাধারণ সম্পাদক ও পলিটেকনিক ইন্সঃ শাখার সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেন, এডওয়ার্ড কলেজ শাখার বর্তমান সভাপতি ও পাবনা পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামের নাম রয়েছে আলোচনায়।
খোজ নিয়ে দেখা গেছে, সম্ভাব্য এই প্রার্থীরা সকলেই নিজ নিজ বর্তমান ইউনিটে ব্যাপক জনপ্রিয়।
শিবলী সাদিক বর্তমান সফল সাধারণ সম্পাদক হিসেবে ব্যাপক জনপ্রিয়। এবারের সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী। অন্যদিকে পাবিপ্রবি শাখার সাবেক আহবায়ক মিজানুর রহমান সবুজ পাবিপ্রবি শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠা কালীন পরিক্ষিত ও জনপ্রিয় ছাত্রনেতা তিনিও এবারের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী।
নতুন প্রজন্মের তরুন উদিয়মান ছাত্রনেতা হিসেবে জেলার বর্তমান যুগ্নসম্পাদক ও বুলবুল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক নাজিউর রহমান খান নাসিব আছেন আলোচনায়।
সদর থানার বর্তমান সাধারন সম্পাদক, থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক,পলিটেকনিক ইন্সঃ শাখার সাবেক সাধারন সম্পাদক আরমান হোসেনের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তিনিও রাজপথের পরীক্ষিত সম্ভাবনাময় ছাত্রনেতা। সাধারন ছাত্রছাত্রীদের আপদে বিপদে তাদের পাশে ছিলেন সবসময়। এবারের সম্মেলনে তিনিও জেলার দায়িত্ব নিয়ে সাধারণ ছাত্রদের কল্যানে কাজ করতে চান।
বর্তমান এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি ও পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তার নিজ ইউনিটে সফলতম একজন সভাপতি, তিনি তার ক্যাম্পাসের সকল সাধারন ছাত্রছাত্রীদের সকল সমস্যায় পাশে ছিলেন সব সময়। এবারের সম্মেলনে তিনি জেলার দায়িত্ব নিয়ে ছাত্রসমাজের কল্যানে কাজ করার আশা প্রকাশ করেছেন।
তবে খোঁজ নিয়ে দেখা গেছে, তৃনমূলের সকল স্তরের নেতাদের দাবী জেলা সম্মেলনের মাধ্যমে নতুন নেত্রীত্ব প্রত্যাশা তাদের। সম্মেলনে জেলার সকল ইউনিটের নির্বাচিত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচনের দাবী জানান তারা। সন্ত্রাস,মাদক ও টেন্ডারবাজ মুক্ত প্রকৃত ছাত্র ও সময়ের পরীক্ষিত এমন ব্যক্তিকে নেতা নির্বাচনের জোর দাবী জানিয়েছেন তৃনমূলের নেতারা। তারা আরো বলেন এই সম্মেলনের মধ্যদিয়ে যেন কোন জামাত বিএনপির এজেন্ট ছাত্রলীগের কমিটিতে স্থান না পায় সেদিকেও লক্ষ রাখতে হবে।
এবারের সম্মেলনে কে হবেন পাবনা জেলা ছাত্রলীগের অভিবাবক তাই এখন দেখার বিষয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচন কে সামনে রেখে দলের নীতিনির্ধারকগন নিশ্চই মেধাবী, সৎ, যোগ্য, সাহসী ও পরীক্ষিত নেতার হাতে তুলে দিবেন জেলা ছাত্রলীগের দায়িত্ব এমনটাই আশা সকলের।
