সাঁথিয়া ৩ টি তাজা বোমাসহ ২ জন আটক।


সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ ৩টি তাজা বোমাসহ ২ বোমারুকে আটক করেছে। এরা হলো ফরিদপুর থানার মঙ্গলগ্রাম পারঘাটা পাড়ার ইউসুফ ভুঁইয়ার ছেলে লালু (২৬) ও সাঁথিয়া উপজেলার রুপসী গ্রামের নুরুল ইসলামের ছেলে মিলন (২৪)।

থানা সুত্রে জানা যায়, রবিবার বিকালে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী রাস্তার পাশে প্রায় ১২/১৫ জন সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়ে মিটিং করছে। গোপন এ সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) কামরুল ইসলাম ও সেকেন্ড অফিসার রায়হান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২জনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। এসময় তাদের নিকট থাকা ৩টি তাজা বোমা উদ্ধার করা হয়। 

আতাইকুলা থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম জানান, এরা সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। থানায় আটককৃতদের বিরুদ্ধে বিস্ফারক আইনে মামলার প্রস্তুতি চলছে।
এসময় তাদের নিকট থাকা ৩টি তাজা বোমা উদ্ধার করা হয়। আতাইকুলা থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম জানান এরা সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। থানায় মামলার প্রস্তুতি চলছে।