পাবনা প্রতিনিধিঃ
আজ শনিবার ২০ জানুয়ারি সকাল আনুমানিক ৮.৩০মিনিট পাবনা শহরস্থ দিলালপুর ফায়ার সার্ভিস এর সামনে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৪৫)। তিনি পাবনা শহরের পার্শস্থ আরিফপুর এলাকায় বসবাস করেন। তার প্রকৃত বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গ্রামে। তার পিতার নাম মোঃ দিলবার হোসেন। তিনি গ্রামীন ব্যাংকের হেমায়েতপুর শাখার ব্যবস্থাপক বলে জানা যায়।
পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালেও বেলাল হোসেন মোটরসাইকেলযোগে অফিসে যাচ্ছিলেন। এসময় পাবনা-ঢাকা মহাসড়কের দক্ষিণরাঘবপুর পাবনা ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর ভাবে আহত হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিগিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
