ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।


ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

শিক্ষা,ঐক্য ও প্রগতির মূল মন্ত্রে দিক্ষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান সোমবার (১লা জানুঃ) দলীয় কার্যলয়ে আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রদল সভাপতি আলতাব হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথীর আসন অলংকৃত  করেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মজিবর রহমান।বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাঃসম্পাদক নূর মোজাহিদ স্বপন,সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হিরোক,সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন রাজু,পৌর বিএনপির সাঃ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন।

পৌর ছাত্রদল সভাপতি অানিছুর রহমান রিপনের ব্যাবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সভাপতি মোস্তফা কামাল,পৌর যুবদল সভাপতি রফিকুল ইসলাম,ছাত্রদল সাঃ সম্পাদক সায়েম সরকার,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান পান্না  সহ  সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন  ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুভ সূচনা করেন পৌর ছাত্রদল সাঃসম্পাদক মামুন আহম্মেদ ও উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সরকার হুমায়ন আহম্মেদ মুন।

অনুষ্ঠানের মধ্যভাগে পুলিশের হস্তক্ষেপের কারণে কেকে কেটে এক প্রকার অনানুষ্ঠানিক ভাবেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।