সুজানগর প্রতিনিধিঃ
বিদ্যুৎ সংযোগ পেলো পাবনার বেড়া ও সুজানগরের ঢালারচরের দূর্গম এলাকার দরিদ্র জনগোষ্ঠি। দুই শতাধিক পরিবার কে এ নতুন বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে।
প্রাধানমন্ত্রী ঘোষিত প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ এই কর্মসূচির আওতায় ঢালারচরে পিছিয়ে পড়া জনগোষ্ঠির এই বিদ্যুতায়নে এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে । সোমবার বিকালে ঢালারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।
এ সময় পাবনা পল্লী বিদ্যুত সমিতির মহা-ব্যাবস্থাপক উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বক্তব্য দেন।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢালারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কোরবান আলী।
এই বিদ্যুতায়নের ফলে সুজানগর ও ঢালারচরের প্রত্যেকটি পরিবার প্রাধানমন্ত্রী ঘোষিত প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ এই কর্মসূচির আওতায় এলো।
