ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী বিমানবন্দর রোডের হাজির মোড় নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বুধবার (৩ডিসেঃ) সকালে দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যাক্তির নাম আফতাবুল হোসেন (২৬)।
আফতাবুল ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট এলাকার আনসার মৃধা’র ছেলে।
এ ঘটনায় অপর আরোহী শাহীন হোসেনকে (২৮) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা সামছুল আলম জানান,
হাজির মোড় নামক এলাকায় একটি কাঠ বোঝাই ট্রলির সঙ্গে একটি মোটরসাইকেলের
ধাক্কা লাগে।এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুমড়ে-মুচড়ে
যায় এবং দুই আরোহী আফতাবুল ও শাহিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে
হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আফতাবুলের মৃত্যু হয়। সময় ঘাতক ট্রলির ড্রাইভার পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘাতক ট্রলির চালককে ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
