পাবনার ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন।


বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১১ জানু)থেকে এডওয়ার্ড কলেজ মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। 

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শোভাযাত্রায় অংশগ্রহন করেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী ও ভারপ্রাপ্ত সচিব নাসরিন আক্তার, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

তিনদিনব্যাপী জেলার উন্নয়ন মেলায় একশত দশটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল বসেছে। এসব স্টলে তাদের উন্নয়নের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেয়া হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। প্রতিদিন বিকের চারটা থেকে সাংস্কৃতি অনুষ্ঠান স্কুল শিক্ষীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও সন্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ১৩ জানুয়ায়ী শনিবার মেলার সমাপ্ত হবে।