ঈশ্বরদী অালহাজ্ব মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতবাড়ি, একটি মাইক্রোবাস, দুইটি প্রাাইভেটকার, খাবার হোটেল, তুলার গুদাম ও মোটর গ্যারেজসহ ৯টি দোকান ভস্মিভূত হয়েছে। আজ শুক্রবার (১৯ জানু)ভোর ৪টার দিকে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটে।
খাবারের হোটেলের খড়ি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের উপত্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন পাশের তুলার গুদাম আক্রান্ত হয় এবং এ সময় মোটর গ্যারেজে গাড়ির সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডে এনামুলের মাইক্রো গ্যারেজের একটি মাইক্রোবাস এবং দুইটি প্রাইভেট কার পুড়ে গেছে। এছাড়া সামশুলের সারের দোকান, উর্মি মোটর পার্টসের দোকান, আল আমিন মোটর গ্যারেজ, বিসমিল্লাহ অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মাইনউদ্দিন হোটেল, শহীদ ভলকানাইজ, রবির তুলার গুদাম, দীনেশের চা ষ্টল এবং বাদল মোল্লার বাড়ি ভস্মিভূত হয়েছে। ব্যবসায়ীরা াদাবি করেন প্রায় দুই কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
