ঈশ্বরদীতে ছাগলের খামারে দুর্বৃত্তদের আগুন।


ঈশ্বরদীঃ
ঈশ্বরদী'র চরমিরকামারী গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ৮৮টি ছাগল মারা গেছে। রোববার (১৭ই ডিসেঃ)ভোরে নাশকতার উদ্দেশ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের ছাগলের ব্রিডিং খামারে আগুন দেওয়ায় এই বর্বরোচিত মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিউ এরা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক জানান, খামারের পাশের ঘরে ঘুমিয়ে থাকা আসির উদ্দিন ভোরে হঠাৎ দেখতে পান খামারে আগুন জ্বলছে। তার চিৎকারের আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে।

ততক্ষণে ওই আগুনে খামারের মধ্যে থাকা ৮৮টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। দুর্বৃত্তরা খামারের পূর্বপাশ থেকে আগুন ধরিয়ে দিয়েছিল এবং আগুন ধরানোর কাজে পেট্রোল অথবা পাউডার জাতীয় কোনো দাহ্য পদার্থ ব্যবহার করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশের তদন্তাধীন আছে।

নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস বলেছেন, এলাকার হত দরিদ্র নারীদের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। শত্রুতা বসত নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার ছাগলের খামারে আগুন দিয়ে বর্বরোচিত ভাবে ৮৮টি ছাগল পুড়িয়ে মেরেছে।

পুলিশ ও স্হানীয় প্রশাসনের কর্ণধারদের পাশাপাশি ঈশ্বরদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা খামারটি পরিদর্শন করে জানিয়েছেন, শট সার্কিট থেকে ছাগল খামারে আগুন লাগেনি।আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি।