নাটোর কে হারিয়ে দিল পাবনা।
পাবনা প্রতিনিধিঃ
ইয়ং টাইগার্স অনুর্ধ-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় এ গ্রুপের খেলায় ৩৭ রানে নাটোর জেলাকে হারিয়েছে পাবনা জেলা।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্ধারিত ৫০ ওভারের এ খেলায় নাটোর জেলা টসে জয়লাভ করে প্রথমে পাবনা জেলাকে ব্যাট করতে পাঠালে তারা ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে।
দলের পক্ষে অধিনায়ক রেদোয়ান ইসলাম শিহাব ৩৪, ফরিদ হোসেন লিমন ৩০, নজরুল ইসলাম ২০, আহসানুল হক রোহান ১৩, হযরত আলী ১৩ ও শিপন হোসেন ১২ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ৪০ রান। নাটোর জেলার পক্ষে গোপাল মন্ডল ২৩ রানে ৪টি উইকেট লাভ করে।
জবাবে ব্যাট করতে নেমে নাটোর জেলা ৪৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে উসামা ৪৭, শাহরিয়ার হোসেন ২৮, রেজা ২০ ও গোপাল মন্ডল ১০ রান সংগ্রহ করে এবং অতিরিক্ত থেকে আসে ৩১ রান।
পাবনা জেলার পক্ষে আহসানুল হক রোহান ১৫ রানে ৫টি ও অধিনায়ক রেদোয়ান ইসলাম শিহাব ১৪ রানে ৩ টি উইকেট লাভ করে।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. মাসুদ রানা ও দীপংকর সরকার জিতু।
