বেড়ায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

ফাইল ছবি

বেড়া ঃ
পাবনার বেড়ায় পুলিশি অভিযানে মোঃ সবুজ হোসেন (২৬) নামে এক যুবক কে আটক করেছে বেড়া থানা পুলিশ।

আটককৃত সবুজ বেড়া পৌরসভার পায়না এলাকার ঈসমাইল হোসেনের পুত্র।

বেড়া থানা পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।
সোমবার (১৮ ডিসেঃ) সন্ধায় মোহনগঞ্জ বাজার এলাকা থেকে সবুজ কে আটক করে। এসময় তার কাছে থাকা ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন এস আই সামছুল ইসলাম ও সুদেব কুমার সাহা।

এস আই সামছুল ইসলাম জানান, সবুজ ঐ এলাকার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এলাকাজুড়ে সে ইয়াবা কিং নামে পরিচিত।

সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। সবুজ বেড়া থানায় একাধিক মামলার আসামী।