# এস.এম.মনিরুল ইসলাম মনি
পাবনা টাইমস.কম। পাবনা।
পাবনাবাসীর স্বপ্নের ট্রেন লাইনের উপর দিয়ে আজ চললো ট্রেন। বহুল প্রতিক্ষিত পাবনা ভায়া ঈশ্বরদী- ঢালারচর রেললাইন নির্মান কাজ শুরু হয় ২০১৩ সালে। রেললাইন নির্মানকাজ উদ্বোধনের সময় ঘোষনা করা হয় ২০১৮ সালের মধ্যেই চালু হবে ট্রেন চলাচল।খুবই দ্রুততার সাথে চলে এই নির্মানকাজ।এখন পর্যন্ত ঈশ্বরদী মাজগ্রাম হতে পাবনা শহর ষ্টেশন পর্যন্ত নির্মানকাজ শেষ হয়েছে। এরই মধ্যে পাবনার মানুষ দেখতে পেল যাত্রীবাহী ট্রেন চলছে পাবনা- ঈশ্বরদী ট্রেনলাইনে। তবে এই ট্রেন নিয়মিত নয় পরিক্ষামূলক। আগামী ২০১৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে কতৃপক্ষের বরাতদিয়ে জানা যায়। তবে পরিক্ষামূলক হলেও পাবনার মানুষের স্বপ্ন আজ দৃশ্যমান হওয়াতে তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল আনুমানিক ১১ঃ০০ ঘটিকায় ট্রেনটি টেবুনিয়া ষ্টেশন অতিক্রম করে যায়। এসময় উৎফুল্ল জনতা বিভিন্ন জায়গায় ট্রেন লাইনের পাশে জড়ো হয় স্বপ্নের ট্রেনটি দেখার জন্য। জানা যায় দুপুর ১২ঃ০০ টার দিকে আবার পাবনা হতে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দিবে এই ট্রেনটি।