ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ী আটক,ইয়াবা উদ্ধার।


ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে পুলিশের তালিকাভুক্ত আত্মগোপনে থাকা মাদক বিক্রেতা মঞ্জু খান(৩৫) কে ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(২৫ডিসেঃ) দিবাগত রাত আনুমানিক ৮ টার দিকে সাড়া ইউনিয়নের চানমারী মোড় এলাকায় অভিযান চালিয়ে মঞ্জুকে গ্রেফতার করে পুলিশ।

 মঞ্জু উপজেলার সাড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামের খা পাড়ার সাবেক ইউপি সদস্য সমির উদ্দিন খানের ছেলে।

সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী-আটঘরিয়া সার্কেল)জহুরুল হক জানান, মঞ্জু অনেকদিন ধরেই লালপুর ও ঈশ্বরদী থানার বিভিন্ন এললাকায় ফেন্সিডিল ও ইয়াবার ব্যবসা করে আসছিল।সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার (২৬ডিসেঃ) তাকে আদালতে পাঠানো হবে।