আগামীকাল শনিবার জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন



বার্তাকক্ষঃ
আগামীকাল শনিবার (২৩ ডিসেঃ) জাতীয় ভিটামিন "এ" ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সারাদেশে চলবে এই কর্মসূচি।  স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরনীতে বলা হয়, শনিবার সারাদেশে উল্লেখিত সময়ে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রং এর ও ১১-৫৯ মাস বয়সী শিশুদের লাল রং এর অতিউচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন "এ" ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।

এদিন দেশের সকল টিকাদান কেন্দ্রেসমুহে এবং বাস,ট্রেন,লঞ্চ ষ্ট্রেশনে অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে এই কর্মসূচি চলবে।

১৯৭৩ সাল থেকে জাতীয়ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ভিটামিন  "এ" প্লাস ক্যাম্পেইন সফল করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।