চাটমোহরঃ
আজ বৃহঃস্পতিবার (২১শে ডিসেঃ) দুপুরে পাবনার চাটমোহরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন স্ব-রাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধনকালে মন্ত্রী বলেন বিএনপি খালেদা জিয়ার মামলার রায় নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর চেষ্টা করলে প্রশাসন তা কঠোর হস্তে দমন করবে। জনগনের জানমালের ক্ষতিকরার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন সারা দেশের ন্যায় উত্তরাঞ্চলেও জঙ্গীবাদ দমন করা হয়েছে। তবে একেবারে নির্মূল করা না গেলেও তা প্রশাসনের নিয়ন্ত্রনে রয়েছে
পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধনের আগে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরের সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন পিপিএম, র্যাব-১২ কমান্ডিং অফিসার সেলিম মোহা: জাহাঙ্গীর ডিআইজি, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী পরে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে এক সুধী সমাবেশে বক্তব্য শেষে ভাঙ্গুড়া থানা ভবনের উদ্বোধন করেন।
এরপর সন্ধ্যায় মন্ত্রী ফরিদপুর থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করবেন।

