ঈশ্বরদী :
গতকাল রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকশি ইউনিয়নের চররুপপুর নলগাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খান জানান, সন্ধ্যায় স্থানীয়রা বিবিসি বাজার সংলগ্ন নলগাড়ি এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে আঞ্জুমান মফিদুল ইসলামে দাফন করা হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।