ঈশ্বরদীঃ
পাবনার ঈশ্বরদীতে রবিউল ইসলাম রবি(৩৮) নামের ১ ব্যক্তিকে দুই গ্রাম হেরোইন সহ আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত আনুঃ ১১:৪৫ টায় ঈশ্বরদী পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের মন্ডলপাড়া হতে তাকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত রবিউল ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া গ্রামের মৃত নবাব আলীর পুত্র। রবি পৌর যুবলীগ ৩ নং ওয়ার্ডের সক্রিয় সদস্য।
সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের
মন্ডলপাড়ায় অভিযান চালায় এ সময় ঐ ব্যক্তি দুই গ্রাম হেরোইন সহ আটক হয়।
এব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে জেলখানায় পাঠানো হবে বলে জানা যায়।
