![]() |
| ছবিঃ মোঃ ফিরোজ হোসেন। |
সাঁথিয়ায় নারী অপহরণকারী আটক
সাঁথিয়া প্রতিনিধি :পাবনার সাঁথিয়া থানায় এক নারী অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম মোঃ ফিরোজ হোসেন (২৫)।
ফিরোজ সাঁথিয়া উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ড এর নোওয়ানী মহল্লার মোঃ রেজাউল ইসলাম এর পুত্র।
জানা যায়, একই এলাকার মোঃ সারোয়ার হোসেন এর স্কুল পড়ুয়া নাবালিকা কিশোরী মেয়ে তানিয়ার (১৪) সাথে ফিরোজের কিছুদিন আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা গত ১৯ ডিসেম্বর একে অন্যের হাত ধরে পালিয়ে যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে মেয়েকে খুজে না পেয়ে তানিয়ার বাবা মোঃ সারোয়ার হোসেন ফিরোজ কে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় একটি অপহরণের অভিযোগ করেন। তার অভিযোগ আমলে নিয়ে পুলিশ তানিয়া কে উদ্ধারে অভিযান শুরু করে। আজ বুধবার (২৭ডিসেঃ) দুপুরে সাঁথিয়া পৌর এলাকার মেয়রের অফিস সংলগ্ন এলাকা হতে ফিরোজ কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশ অপহৃত তানিয়াকে উদ্ধার করে।
এই ঘটনায় ফিরোজকে নারী ও শিশু অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত এ পাঠানো হয়েছে।
