পাবনার বেড়ায় বিপুল পরিমান গাঁজাসহ ৪ জন আটক।

 গাঁজাসহ আটককৃত ৪ জন মাদক চোরাচালানকারী 

বেড়া প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার  (২৬ডিসেঃ) সকালে বেড়া মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ এক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।

বেড়া থানা সূত্রে জানা যায়, পুলিশের একটি দল বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন মন্দিরা সিনেমা হলের সামনে হাইওয়ে থেকে ৫২ কেজি গাঁজাসহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়ার ফুলমতি গ্রামের নুর হোসেন ওরফে কাটা নুরু (৪৬), পাবনার কফিল উদ্দিন পাড়ার আকরাম (৩৫), পাবনার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের শিপলু (২৭) এবং পাবনার দক্ষিণ রাঘবপুর গ্রামের সেলিম (৩৮) কে হাতেনাতে আটক করে।  আটককৃতরা একটি চটের বস্তায় চারটি প্যাকেটে ভরে এই বিপুল পরিমাণ মাদক বহন করছিল।

বেড়া মডেল থানার ওসি (তদন্ত কর্মকর্তা) মোজাফ্ফর হোসেন বলেন এই চক্রটি আন্তজেলা মাদক চোরাকারবারি দলের সদস্য বলে পুলিশের ধারনা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।