পাবনার মালিগাছার রুপপুরে ৫২ কেজি গাঁজা আটক।

বার্তাকক্ষঃ ১৫/১২/১৭ ইং তারিখ অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক এর  নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম পাবনা সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের রূপপুর গ্রামের একটি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় একটি মিনি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৫২ কেজি গাজা উদ্ধার সহ ০২ জন আসামিকে গ্রেফতার করে। আসামিরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের মাদক দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে বলে জানা যায়।উল্লেখ্য এই এলাকার রাস্তাগুলো গ্রামের ভিতর দিয়ে হওয়ায় নিরাপদ রুট হিসেবে মাদক চোরাচালানকারীচক্র দীর্ঘ দিন যাবৎ ব্যবহার করে আসছে। পাবনা সদর থানার ভিভিন্ন এলাকায় জেলা পুলিশ সুপার জিহাদুল কবিরের বিশেষ নির্দেশনায়,পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর নেত্রীত্বে সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছিলেন। অভিযানের অংশ হিসেবে এই মাদক চালানটি আটক করে।