শহর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাবনা জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১ ডিসেঃ) সকাল ১০ ঘটিকায় পাবনা শহরের দোয়েল সেন্টারে কর্মীসভা শুরু হয়। উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা.এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব হাবিবর রহমান হাবিব ও জনাব নজমুল হক নান্নু।
উক্ত কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক(জাতীয়) এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(রাজশাহী বিভাগ) জনাব আব্দুল মমিন তালুকদার ও সৈয়দ শাহীন শওকত। জাতীয় নির্বাহী কমিটি সদস্য জনাব এ কে এম সেলিম রেজা হাবিব, জনাব সিরাজুল ইসলাম সরদার, কৃষিবিদ হাসান জাফির তুহিন, জনাব জহুরুল ইসলাম বাবু, জনাব এ কে এম আনোয়ারুল ইসলাম, জনাব মখলেসুর রহমান বাবলু।
![]() |
| ছবিঃ বিএনপি'র কর্মীসভায় উপস্থিত নেতৃবৃন্দ। |
উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা বিএনপি এর সভাপতি, মেজর (অব:) সুলতান মাহমুদ। কর্মীসভার সার্বিক পরিচালনা করেন পাবনা জেলা বিএনপি এর সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা।
এছাড়াও উক্ত কর্মীসভায় জেলা ও বিভিন্ন উপজেলার যুবদল,সেচ্ছাসেবক দল,মহিলা দল,ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

