পাবনায় এতিমদের দুম্বার মাংস হাওয়া, নেপথ্যে কারা?


নিজস্ব প্রতিনিধিঃ
সৌদি আরব থেকে আসা এতিম ও অসহায় গরীব-দুস্থদের জন্য পাঠানো দুম্বার মাংস পাবনায় এসে উধাও হয়ে গেছে।

একটি সূত্র জানিয়েছে, পাবনায় এবছর দুম্বার মাংসের প্রতি লোভ পড়েছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিশিষ্টজনদের মধ্যেও।

সরকারের বরাদ্দকৃত মাংসগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে বিভিন্ন এলাকার মাদ্রাসা,এতিমখানা, অসহায়, দুস্থ, গরীবদের মাঝে বিতরণের কথা থাকলেও এবার তা করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

অনিয়মের কারনে বঞ্চিত হয়েছেন গরীব-মিসকিনরা। তারা অভিযোগ করে বলছেন, বিতরণকারীরাই ভাগাভাগি করে নিয়েছে এই মাংস। ভাগাভাগি করার সময় উপস্হিত এক ইউপি সদস্য নাম না জানিয়ে বলেন,এবার নিজেরাই মাংস ভাগাভাগি করে নিয়েছি 

মাংস বিতরণ নিয়ে অনিয়মের কথা লোকমুখে ছড়িয়ে পরেছে পাবনার হাটবাজার গুলোতে। এ নিয়ে চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সমালোচনাও হচ্ছে হাট-বাজার এর চায়ের দোকান গুলোতে।

পাবনা জেলাপরিষদ এ আনুমানিক ৪০০ কার্টুন মাংস এসেছিল পাবনা জেলার জন্য।জেলাপরিষদ থেকে এই মাংস সব উপজেলাতে ভাগ করে দেওয়া হয়। উল্লেখ্য প্রতি কার্টুন এ ১০ কেজি করে মোট ৪০০০ কেজি মাংস বিতরণ করা হয়।

পাবনা সদর উপজেলায় গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত কয়েক দফায় এই মাংস বিতরণ করা হয় ।এরপর থেকে সেই মাংস কোথায় কিভাবে বিলি বন্টণ করা হয়েছে তার কোন খোঁজ পাওয়া যায়নি।

সরকারের একজন ঊর্ধতন কর্মকর্তা জানিয়েছেন, সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী বা জনপ্রতিনিধি চেয়ারম্যান- মেম্বারদের এ মাংস নেয়ার কথা নয়।