সাঁথিয়াঃ
সাঁথিয়ায় তানিয়া নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামে এমন ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের আঃ মান্নানের ছেলে স্বপনের সাথে বিয়ে হয় ধুলাউড়ি মধ্যপাড়া গ্রামের ভ্যানচালক আখতার আলীর মেয়ে তানিয়ার। তানিয়া ও স্বপন দুই জনই শারিরিক প্রতিবন্ধী বলে জানা যায়।
তানিয়ার স্বজনদের অভিযোগ তানিয়ার স্বামী স্বপন মাঝেমাঝেই স্ত্রী তানিয়াকে মারধর করতো। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে স্বপন লাঠি দিয়ে তানিয়ার মাথায় নির্মমভাবে এলোপাতারী আঘাত করে।এতে তানিয়া গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আহত তানিয়াকে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম জানান, তানিয়ার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপরে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
