অবৈধ আওয়ামীলীগ সরকারকে জনগন আর ক্ষমতায় চায় না - ঈশ্বরদীতে হাবিব।


অবৈধ আওয়ামীলীগ সরকারকে জনগন আর চায় না - ঈশ্বরদীতে হাবিব।

ঈশ্বরদী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও ৯০’র গণঅভ্যুথানের মহানায়ক হাবিবুর রহমান হাবিব আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা থেকে মুলাডুলি এসে পৌছান।

এসময় বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কয়েক হাজার মোটর সাইকেল নিয়ে শোভা যাত্রা বের করেন। মুলাডুলি থেকে শুরু করে ঈশ্বরদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহাপুরের গোলচক্করে পথসভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা যুবদলের সভাপতিশেখ তুহিন, সাধারন সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু, পাবনা জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন খান, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আতিয়ার রহমান, সহকারি অধ্যাপক রবিউল ইসলাম রবি, প্রফেসর আজমল হোসেন সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রকি, আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বাচ্চু, সাধারন সম্পাদক আমজাদ হোসেন-আটঘরিয়া উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান, পাবনা জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক মশিউর রহমান রতন, সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল ও কলেজ ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম নয়নসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, জুলুমবাজ ভোট বিহিন এই অবৈধ আওয়ামীলীগ সরকারকে জনগন আর ক্ষমতায় দেখতে চায় না।

ছবিঃ পথসভায় বক্তব্য দিচ্ছেন জননেতা হাবিব

আওয়ামী লীগ ভোট দেখে ভয় পায় তাই কারচুপি করে থাকে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। দেশে সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে।হায়েনাদের কবল থেকে দেশকে রক্ষা করতে দেশের জনগন বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। সুষ্ঠ নির্বাচন হলে দেশ চালাবে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।অবৈধ সরকারের অধিনে আর কোন নির্বাচন নয়। ভোটার বিহীন নির্বাচন জনগন আর এদেশের মাটিতে দেখতে চায়না।

আওয়ামী লীগ পুলিশ বাহিনী দিয়ে শত বাঁধা দেওয়ার পরেও মোটর সাইকেল শোভা যাত্রা বন্ধ করতে পারেনি।তিনি আরও বলেন, যতই দিন যাচ্ছে ততই শেখ হাসিনার সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। জনগন থেকে বিচ্ছিন্ন হচ্ছে ভোট বিহিন শেখ হাসিনার সরকার।জালেম সরকারের পায়ের নিচের মাটি সরে যাওয়াতে যে কোন সময় হোচৎ খেয়ে পড়ে যেতে পারে।

এই স্বৈরাচারী সরকার গোটা দেশকে এখন জেল খানায় পরিনত করেছে। অবৈধ সরকারকে দেশের জনগন আর ক্ষমতায় দেখতে চায়না।শেখ হাসিনার সরকার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কন্ঠ রোধ করতে চায়, তাকে রাজনৈতিক প্রোগ্রাম করতে বাধা দেয়া হচ্ছে। তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশের বাহিরে রেখে নির্বাচন করতে চায় আওয়ামী লীগ।

সারা দেশের রাজপথে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। বিএনপিকে আর দমিয়ে রাখা যাবেনা। এই স্বৈরাচারী জুলুমবাজ সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। কঠোর আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার হটিয়ে বেগম খালেদা জিয়ার সরকার গঠন করতে হবে।