ঈশ্বরদী :
পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় পাবনা সুগার মিলে ২০১৭-১৮ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। বিগত দিনর প্রায় ৩৪৫কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আবার উৎপাদন শুরু করলো।
গতকাল (২২ডিসেঃ) শুক্রবার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম তোফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন ডোঙ্গায় আখ ফেলে চলতি মৌসুমে আখ মাড়াই কাজের উদ্বোধন করেন।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক মনোয়ারুল হক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বকুল সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, বাংলাদেশ আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজাহান আলী বাদশা, সফল কৃষাণী নুরুন্নাহার বেগম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে চিনি কলের সিবিএ সভাপতি ইব্রাহীম হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল বক্তব্য রাখেন।
মিল কতৃপক্ষ এর বরাত দিয়ে জানা যায়, চলতি মৌসুমে ৬০ হাজার মেট্রিক টন আখ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আখ সরবরাহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তাতে মিলটি ৪০ দিন চালু রাখা যাবে।

![]() |
| ছবি ঃ অযত্ন অবহেলায় পাবনা সুগার মিল |