বার্তাকক্ষঃআজ ১৪ ডিসেম্বর পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজেরা খতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বীরমুক্তিযোদ্ধা শিরিন বানুমিতিল শিক্ষা ভবনের উদ্ভোধন করেন আধুনিক পাবনার রুপকার গন মানুষের নেতা পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, মালিগাছা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পাবনা পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন। এসময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে এমপি মহোদয় উন্নয়নের সার্থে সকল কে এক হয়ে কাজ করার আহবান জানান। সেই সাথে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার কথা বলেন। আগামী নির্বাচনে আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নেয়ার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।
