বিশেষ প্রতিবেদনঃ

ভিক্ষুক পূনর্বাসন চাই। 

মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

বিশেষ প্রতিবেদনঃ
আপনি মানবিক বাংলাদেশের স্থপতি। আপনি ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত আধুনিক বাংলার রূপকার। আপনার মানববিক নেতৃত্ব আজ বিশ্বসভায় স্বীকৃতি লাভ করে পৃথিবীর কাছে আপনি মাদার অব হিউম্যানিটি খেতাবে ভূষিত। আপনি জাতির পিতার সুযোগ্য সন্তান।

আপনার নেতৃত্বে জাতীয় অগ্রগতির ফলে বাংলাদেশের গ্রামগুলোতে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যায়না। কিন্তু ঢাকা শহরে অগনিত ভিক্ষুক দেখা যায়। এখানে প্রকৃত ভিক্ষুকের সংখ্যা শতকরা দশজন। নব্বই জনই স্বচ্ছলত পরিবারের লোক। কারো পাঁচ তলা বাড়ি পর্যন্ত আছে। এরা ভিক্ষাবৃত্তি লাভজনক পেশা হিসেবে নিয়ে দেশের স্বনামধন্য অর্জনকে বিশ্বদরবারে প্রশ্নবিদ্ধ করছে।

আমার সুনিদৃষ্ট প্রস্তাবঃ দেশের কোনো সুবিধাজনক জায়গায় একটি ভিক্ষুক পূনর্বাসন কেন্দ্র স্থাপন করে, তাদের জন্য কর্মবান্ধব পরিবেশ তৈরীর মাধ্যমে ঢাকা শহরে সাঁড়াশি অভিযান শুরু করা প্রয়োজন।

আমার বিশ্বাস, একদিন অভিযান পরিচালনা করলে পরদিন ঢাকা শহর থেকে সুবিধাভোগী পেশাদার ভিক্ষুক পালিয়ে নিজের বাড়িতে আশ্রয় নিবে। প্রকৃত ভিক্ষুক ধরা পড়বে যাদের পুনর্বাসন কেন্দ্রে মানববিক পরিবেশের ছোয়ায় রাষ্ট্রীয় সেবা দেয়া কোনো কঠিন কাজ নয়। দশ লক্ষের অধিক রোহিঙ্গা আপনার মাতৃত্বের ছায়ায় জায়গা পেলে এরা আপনার নেতৃত্বের কাছে বোঝা নয়।

এতে জাতি সম্মানিত বোধ করবে। আপনার সদয় পদক্ষেপ কামনা করছি।

বিনীত
পাঞ্জাব বিশ্বাস
(সাবেক জাতীয় সংসদ সদস্য)
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া)