বাস সিএনজি সংঘর্ষে নিহত ৪ জন।


নিজস্ব সংবাদদাবতাঃ
পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জনই পাবনার। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট সংলগ্ন ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তৌহিদুর রহমান সাথী বেগম, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে রাজ্জাক (৪৫) ও একই উপজেলার কুন্ডুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম (৩২) ও মজিবুর রহমান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বাঘাবাড়ি ব্রীজের পাশে একটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিল। 
এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাঘাবাড়ী ব্রীজ এলাকায় পৌছলে ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেরাজুল ও রাজ্জাক নিহত হন। আহত হন আরও ৪জন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া হাসপাতালে নেয়ার পথে তৌহিদুর রহমান ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়।