ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
ভাঙ্গুড়ায় আট (৮) বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকে আটক করেছে পুলিশ ।
আটককৃত যুবকের নাম আবু বকর (৩২)। আবু বকর ভাঙ্গুড়া পৌর এলাকার চৌবারিয়া মাষ্টারপাড়ার নেফাজ শেখের ছেলে।
শিশুটির পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত ৫ ডিসেম্বর আবু বকর শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার নিজ বাসায় নিয়ে যায়। এরপর তার হাত-পা বেধে শিশুটিকে ধর্ষণ করে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা দেওয়া হয়। শিশুটির বাবা গ্রাম্য প্রধানদের নিকট সালিশ দিলে তারা আপোষ - মীমাংসা এর কথা বলে কালক্ষেপন করতে থাকে। এলাকার প্রধানরা কালক্ষেপন করে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বুঝতে পারে শিশুটির বাবা।
ঐ ঘটনার ২৩ দিন পর গত বৃহঃস্পতিবার (২৮ ডিসেঃ) সন্ধায় শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় আবু বকর কে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা সদর হাসপাতাল এ পাঠানো হয়েছে এবং ধর্ষক কে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
