পাবনায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক।


পাবনা প্রতিনিধিঃ
পাবনায় ফেন্সিডিলসহ মোঃ আঃ হালিম (৩৬)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাবনা ডিবি পুলিশের একটি টিম।

আটককৃত হালিম কুষ্টিয়া জেলার কুমাড়খালি থানার ঘোষপুর গ্রামের মো: অাবুল হোসেনের ছেলে।

জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার(পাবনা সদর সার্কেল) ইবনে মিজানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম,পাবনা সদর থানাধীন পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার চারতলা এলাকায় বুধবার (২৭ডিসেঃ) রাত আনুমানিক ৮ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় আঃ হালিম নামের ওই ব্যক্তিকে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। হালিম দীর্ঘদিন ধরে মাদক পাচার ও ব্যবসার সাথে জড়িত বলে জানায় পুলিশ।