পাবনাঃ
নবাগত পাবনা জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিনকে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কার্যদিবসের প্রথম দিনে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন ।
গতকাল রবিবার (২৪ডিসেঃ) নতুন কর্মস্থল পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। চলতি মাসের ১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পাবনায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. জসিম উদ্দিনকে বদলি করা হয়।
২০১৬ সালের জানুয়ারিতে পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন রেখা রানী বালো। এখন তাকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপ-পরিচালক করা হয়েছে। তিনি ছিলেন পাবনা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক।
