পাবনায় রাস্তার উদ্বোধন করলেন এমপি প্রিন্স।


পাবনা সংবাদদাতাঃ
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের হুগলাডাংগা- কোলচরী ভায়া সুজানগর বাজার পাকা রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন।

আজ মঙ্গলবার (২৬ডিসেঃ) উক্ত রাস্তাটির উদ্বোধন করেন পাবনা- ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা গোলাম ফারুক খন্দকার প্রিন্স। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগ নেতা কর্মি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলজিইডি এর তত্বাবধায়নে প্রকল্পটির ব্যয় ১৭,১২,০০০/- (সতের লক্ষ বার হাজার) টাকা।

এরপর এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম ফারুক খন্দকার প্রিন্স। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ মানে উন্নয়ন, জনগনের কল্যান। এমপি মহোদয় আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে, দেশে দূর্নিতি হয় না। আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগ কে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

এসময় স্থানিয় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগ নেতারা বক্তব্য রাখেন।