দাশুড়িয়ায় উদ্দীপনের উদ্দোগে সেলাই মেশিন বিতরন।


ঈশ্বরদী প্রতিনিধিঃ
উদ্দীপন দাশুড়িয়া শাখার উদ্যোগে সেলাইমেশিন ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

গত বুধবার (২৭ ডিসেম্বর)  সকালে ইউপিপি-উজ্জীবিত কম্পোনেন্ট এর আওতায় উদ্দীপন দাশুড়িয়া শাখায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক ( কুষ্টিয়া অঞ্চল)  মো: কবির হোসাইনের সভাপতিত্বে গ্রামের হতদরিদ্র উদ্দীপনের নারী সদস্যদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার।

এসময় তিনি বলেন নারীরা এখন পিছিয়ে নেই।নিজ নিজ কর্মে সকল কে এগিয়ে যেতে হবে বলে তিনি নারীদের যোগ্য ও কর্মদক্ষ হবার আহবান জানান।অনুষ্ঠান এ বিশেষ অতিথি হিসেবে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বকুল সরদার মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি,হতদরিদ্র নারী সদস্যদের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরন করেন।

বকুল সরদার বলেন, নারীদের অংশগ্রহন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়,তাই বর্তমান সরকার নারীদের জন্য বিষেশ সুযোগ সুবিধা প্রদান করছে। প্রধানমন্ত্রীরর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।সেই অগ্রযাত্রা কে অব্যাহত রাখতে হবে।

এর আগে উদ্দীপন দাশুড়িয়া শাখার ২৫ জন নারীকে বিভিন্ন পোষাক তৈরীর প্রশিক্ষণ দেয়।এসময় কুষ্টিয়া আঞ্চলিক শাখার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।