বার্তাকক্ষঃ পাবনা
ছবিঃ রাকিবুল হাসান বিত্ত।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতির অনাবিল আনন্দের দিন। ১৯৭১ সালের ২৫ শে মার্চ শুরু হওয়া রক্তক্ষয়ী ৯ মাস যুদ্ধের পর অর্জন হয় বিজয়। জন্ম হয় বাংলাদেশ নামক একটি জাতির একটি মানচিত্রের। স্বাধীনতার ৪৬ তম বর্ষপূর্তিতে সারা দেশ সেজেছে নতুন সাজে। সেই তালে তাল মিলিয়ে পাবনা শহর সেজেছে নতুন রুপে।
 |
| ছবি: পাবনা জেলা পরিষদ কার্য্যালয়। |
পাবনার বিভিন্ন সরকারি দফতর গুলোতে ঘুরে দেখা গেছে আলোক সজ্জার এই দৃশ্য।পাবনা জেলা প্রশাসকের কার্য্যালয়,পুলিশসুপারের কার্য্যালয়,জেলা পরিষদ কার্য্যালয়,সার্কিট হাউজ সহ সকল দপ্তর।
 |
| ছবিঃপাবনা পৌরসভা কার্য্যালয়। |
পাবনা শহরের সরকারি এডওয়ার্ড কলেজ,বুলবুল কলেজ, পলিটেকনিক ইন্স: সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় নান্দনিক আলোকসজ্জা।
 |
| ছবি:দূর্জয় পাবনা ও জেলা প্রশাসকের কার্য্যালয়। |
জেলা প্রশাসকের কার্য্যালয় সহ সাজানো হয় শেখ রাসেল পার্কস্থ শহীদ স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনা। এই দূর্জয় পাবনাতেই মুক্তি যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়ে থাকে।