চলে গেলেন বীরচট্টলার কিংবদন্তি এ বি এম মহিউদ্দিন চৌধুরী

বার্তাকক্ষঃ চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী  দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে ১৯৪৪ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মহিউদ্দিন চৌধুরী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন। ১৯৯৪ সাল থেকে শুরু করে ২০০৯ পর্যন্ত কয়েক দফায় বন্দর নগরী চট্টগ্রামের সিটি মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।
তার মৃত্যুতে চট্রগ্রামের আওয়ামীলীগ নেতা কর্মি ও জনসাধারনের মাঝে শোকের ছায়া নেমে আসে।চট্টগ্রামবাসী তাকে বীর বলেই জানে। বীরের কখনো মৃত্যু হয় না বলে নিজেদের সান্ত্বনা দিতে থাকে তারা।