সাঁথিয়ায় হেরোইন সহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক

ছবিঃ আটককৃত উজ্জল ও সূর্য্য খাতুন দম্পতি

সাঁথিয়ায় হেরোইন সহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানায় এক মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় প্রায় ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 


আটককৃত দম্পতি মোছাঃ সূর্য্য খাতুন (৪২) ও মোঃ উজ্জল হোসেন (৪৭) সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের বাসিন্দা। অাটককৃতরা দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানা যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, সূর্য্য ও উজ্জল দম্পতি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত। আজ বুধবার (২৭ ডিসেঃ) সাঁথিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করমজা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে এই মাদক ব্যবসায়ী দম্পতিকে প্রায় ২ গ্রাম হেরোইন সহ আটক করে। আটককৃত সূর্য্য খাতুন পুলিশের খাতায় চিন্হিত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে সে তার এক সহযোগী হালিমা খাতুন(৩৫) সহ আটক হয়। সুর্য্য খাতুনের নামে সাঁথিয়া থানায় এর পূর্বের ৫ টি মামলা রয়েছে।

এই ঘটনায় সূর্য্য খাতুন ও  উজ্জলকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।