ঈশ্বরদীতে ৫৫ পিস ইয়াবা সহ যুবলীগের এক কর্মী অাটক


ঈশ্বরদী :
পাবনার ঈশ্বরদীতে মাসুদ হোসেন (৪০) নামে যুবলীগের এক কর্মীকে ৫৫ পিস ইয়াবা সহ আটক করেছে ঈশ্বরদী থান পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত আনু আনুমানিক ৮ টার দিকে ঈশ্বরদী পৌরসভার শেরশাহ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাসুদ ঈশ্বরদী শহরের পূর্বটেংরী হাসপাতাল রোড এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে এবং পৌর যুবলীগ ৭ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ও ভূমি মন্ত্রীপুত্র তমালের অনুসারী।

 ছবিঃ আটককৃতের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা।
পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী-সার্কেল) জহুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের শেরশাহ রোড এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ মাসুদকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় মাসুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর অাজ শনিবার (২৩ ডিসেঃ) তাকে জেলা কারাগারে পাঠানো হবে।