পাবনাঃ
ঈশ্বরদীরর রুপপুরে গত ২৯ শে নভেঃ প্রধানমন্ত্রী আগমনের প্রস্তুতির খবর সংগ্রহে থাকা সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলায় দায়ের করা মামলার প্রধান আসামী ভূমিমন্ত্রী পুত্র উপজেলা যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি শিরহান শরীফ তমালের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
আজ বৃহঃস্পতিবার (২১ ডিসেঃ) তমালের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মোঃ আকরামুজ্জামান মামুন এই জামিন আবেদন করেন।
এসময় তমাল কে আদালতে হাজির করা হয় নি। বিজ্ঞ আদালত জামিন আবেদনের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তমাল কে জেল হাজতে রাখার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য গত ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ্বরদীর রুপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল কাঠামো নির্মান কাজের শুভ উদ্বোধন করেন। ঠিক তার আগের দিন (২৯ নভেঃ) রুপপুর এলাকায় অবস্থানরত সাংবাদিগন প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতির খবর সগ্রহ কালে ভূমিমন্ত্রী পুত্র তমালের নেত্রীত্বে একদল সন্ত্রাসী দায়িত্বরত সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়।
ঘটনার সূত্রপাত আওয়ামীলীগ নেতা রবিউল আলম বুদুর মিছিলে তমাল বাহীনি হামলা করে এসময় উপস্থিত সাংবাদিকেরা সেই খবর সংগ্রহ করতে গেলে তাদের উপর চড়াও হয় তমাল বাহীনির ক্যাডাররা এতে নেত্রীত্ব দেয় মন্ত্রীপুত্র তমাল।
ওই হামলায় ৪ জন সাংবাদিক গুরুতর আহত হয়। এসময় সান্ত্রাসীরা সাংবাদিকদের কাছে থাকা ক্যামেরা ও ল্যাপটপ ভাংচুর করে। এই হামলায় গুরুতরক আহত সাংবাদিকদের পাবনা জেনারেল হাসপাতালে চিগিৎসার জন্য ভর্তি করা হয়।
ঘটনার দিন হামলার শিকার ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মামলায় তমালকে প্রধান ও যুবলীগ সাধারণ সম্পাদক রাজীব সরকার সহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামী করা হয়।
ওই মামলায় হাজিরা দিতে এসে গ্রেপ্তার হয় তমাল।
এপর্যন্ত তমাল সহ ১১ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
