কাশিনাথপুরে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


সুজানগরঃ
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার কাশিনাথপুর মহিলা ডিগ্রী কলেজ কতৃক মহান বিজয় দিবসের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খন্দকার আজিজুল হক আরজু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রসাশক রেখা রানী বালো, সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এম এম শাহাবুদ্দিন আহমেদ।


অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আজিজুল হক আরজু মুক্তিযুদ্ধে বীর যোদ্ধাদের কথা স্মরন করে বক্তব্য পেশ করেন। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানে অনান্য বক্তাগন মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে বক্তব্য প্রদান করেন। এসময় তারা মহান মুক্তিযুদ্ধের বীরদের বীরত্বের কথা আলোচনায় তুলে ধরেন।


এর পূর্বে কাশিনাথপুর মহিলা ডিগ্রী কলেজের চার তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধন করেন, সাংসদ আজিজুল হক আরজু । এসময় দোয়া ও মোনাজাত করা হয়।