ঈশ্বরদী:
পাবনার ঈশ্বরদীতে র্যাব-১২ এর সন্ত্রাসবিরোধী পৃথক অভিযানে তিন অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যাক্তিরা ঈশ্বরদীর চান্নার মোড় এলাকার উপজেলা যুবলীগ এর যুগ্ম সম্পাদক আরিফ হোসেন (৩০), ইস্তা এলাকার সানোয়ার হোসেন (২৬), শাহাপুর গ্রামের হারুন অর রশীদ (৩০)।
মঙ্গলবার (১৯ ই ডিসেঃ) দুপুরে পাবনা র্যাব ক্যাম্পে র্যাব-১২ এর এ এস পি রমজান আলী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।তিনি জানান,সোমবার (১৮ই ডিসেঃ)রাতে উপজেলার চান্নার মোড়ে অস্ত্র ও সন্ত্রাস বিরোধী অভিযান চলায় র্যাব-১২ এর একটি টিম। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আরিফ হোসেন কে আটক করে র্যাব সদস্যরা।
এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্য অনুযায়ী সানোয়ার ও হারুন অর রশীদ কে আটক করে র্যাব।
আটককৃতদের কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল,২ টি পাইপগান,২ টি ম্যাগজিন,১৫ রাউন্ড গুলি,৩৪ টি কার্তুজ, ১ টি চাকু ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব এর দাবি আটককৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যাবসা করে আসছিল। এছাড়াও নানা ধরনের অপরাধমূলক কাজের সাথে জরিত।
এই ঘটনায় ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলার পর তাদের জেলহাজতে প্রেরন করা হবে।
