চাটমোহরঃ
পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুয়াখড়া ষ্টেশনের অদূরে চাঁদামারা নামক স্থানে এ ঘটনা ঘটে। তার পরনে চেক লুঙ্গি ও সাদা সোয়েটার ছিল। লোকটির বয়স আনুমানিক ৫৫ বছর। তবে মৃত্যু ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
