পাবনার চাটমোহরে অটোরিকশার ধাক্কায় জান্নাতুল ফেরদোস (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ের মুস্তালীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের মস্তালীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় শিশু জান্নাতুল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সোমবার (২৫ডিসেঃ) দিবাগত রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মৃত্যুটি মর্মান্তিক! এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না দেওয়ায় ইউডি মামলা হয়েছে।
