ঈশ্বরদীতে ছাত্রলীগের নামধারী মাদক ব্যবসায়ী ইয়াবা সহ আটক।


ঈশ্বরদী প্রতিনিধি :
ঈশ্বরদীতে মোঃ দুলাল হোসেন দুলাল মুচি দুলাল (২৩) নামের এক যুবককে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। আটক মুচি দুলাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ ।

দুলাল ঈশ্বরদী পৌর এলাকার মাহাতাব কলোনির মৃত মান্নান শেখের ছেলে। দুলাল ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মি এবং উপজেলা ছাত্রলীগের নব্য সভাপতি রকিবুল হাসান রনি'র  ঘনিষ্ঠ সহযোগী।

পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, দীর্ঘদিন ধরেই দুলাল ঈশ্বরদীর বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলো।গতকাল বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার কৃষি কলেজ গেইট -অরনকোলা পশুহাট এলাকায় ইয়াবা বিক্রির সময় দুলালকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ ৫২ পিস ইয়াবা জব্দ করে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, দুলালের বিরুদ্ধে ঈশ্বরদীর পৌর এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। আজ হাতেনাতে আটকের পর তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১৯(১) ৯(খ) ধারায় মামলা নথিভুক্ত করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।