শহর প্রতিনিধিঃ
পাবনা জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেছেন, জনসমস্যা নিরসনে কাজ করে যাব এ জন্য সবার সহযোগীতা দরকার। তিনি শহরের যানজট, ইছামতি নদী সংস্কার, শিক্ষার পরিবেশসহ বিভিন্ন সমস্যা নিরসনের জন্য কাজ করার আশ্বাস দেন।
গতকাল বুধবার (৩জানুঃ)সকাল ১১ টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলামের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদের নিজস্ব প্রতিনিধি কলামিস্ট হাবিবুর রহমান স্বপন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, দৈনিক এ যুগের দীপ সম্পাদক সরকার আরিফুর রহমান, বার্তা সংস্থা পিপ প্রধান সম্পাদক এবিএম ফজলুর রহমান, বার্তা সংস্থা আইএনএস প্রধান সম্পাদক হাসান আলী, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, দৈনিক মুক্তির মিছিল সম্পাদক আয়ুব আলী, একুশে টিভির পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমী, বাংলাদেশ বেতার প্রতিনিধি সুশিল তরফদার, সাংবাদিক আবুল হামিদ খান, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী জয়, সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, মাছরাঙা টিভির পাবনা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, ৭১ টিভির পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাশেল, এসএ টিভির পাবনা প্রতিনিধি কলিট তালুকদার প্রমুখ।
বক্তাগণ পাবনা শহরের ভয়াহব যানজট নিরসন, ইছামতি নদী পূণঃখনন, সূচীত্রা সেনের বাড়ি বিনোদন কেন্দ্রের জন্য প্রকল্প গ্রহণ, কোচিং বাণিজ্য বন্ধ করা, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ দুর্জয় পাবনায় অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধার নাম স্থাপন করা, পাবনা জেনালে হাসপাতাল, পাশপোর্ট অফিস ও বিআরটিএ’র অফিস দালাল মুক্ত করাসহ বিভিন্ন দাবী উপস্থাপন করেন। পাবনা
জেলা প্রশাসক সাংবাদিকদের এসব দাবী পূরণের আশ্বাস দেন এবং তাদের সহযোগিতা কামনা করেন। সভায় পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে সভায় অংশ নেন, চ্যানেল আই ও যুগান্তর প্রতিনিধি আকতারুজ্জামান আকতার, দৈনিক স্বতঃকন্ঠ বার্তা সম্পাদক মাহমুদা নাসরিন, বাসস পাবনা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সাংবাদিক মহফুজ, সাংবাদিক আলাউদ্দিন, জহুরুল ইসলাম, দৈনিক পাবনার আলোর স্টাফ রিপোর্টার রেহেনা পারভীন, দৈনিক এযুগের দীপ প্রতিনিধি নবী নেওয়াজসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
